মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বাহুবলে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে ১৮ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল মৎস্য বিভাগকে সহযোগিতা করে।

জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির বিষয়টি মৎস্য বিভাগকে অবহিত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন রেজা বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com