শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

চুনারুঘাটে গাজাঁসহ দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের ৫২ কেজি গাজাঁসহ দুই চা শ্রমিককে আটক করেছে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি সদস্যরা।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার রামগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার বেগমখান চা বাগানের মহাদেব বাকতির ছেলে শংকর বাকতি (৩৬) ও মুত পুরেন্দু বাকতির ছেলে দয়ামত বাকতি(৪০)। তাদেরকে চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ এর টহল সদস্যরা জানতে পারে উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকায় মাদক কেনাবেচার জন্য একটি দল অপেক্ষা করছে। সাথে সাথে র‌্যাব সদস্যরা রামগঙ্গা এলাকায় গিয়ে দুই যুবককে দুটি বস্তা ফেলে ফালাতে দেখে তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ৪টি বস্তায় ১০ কার্টুনে ৫২ কেজি গাজা উদ্ধা করে র‌্যাব।

গাজাঁগুলো আটককৃত দয়াময় বাকতি ও শংকর বাকতি ভারত সীমান্ত থেকে এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল বলে তারা জানায়।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্প থেকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com