মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

মাছের খাবারে মুরগির বিষ্টা, খামারিকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছের খামারে ফিড হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করায় এক খামারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার স্নানঘাট গ্রামে পরিচালিত অভিযানে খামারি মদরিস আহমেদ (৫০) কে মাছ ও মাছের পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বাহুবল মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, মাছের খামারে ফিড হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো অবস্থাতেই জনস্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com