মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

গাঁজা সেবন করে স্ত্রীকে মারধর, যুবকের কারাদণ্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে মারধরের অপরাধে শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম আলী উপজেলার উত্তরসুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার, বাহুবলের কার্যালয় সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উজ্জল রায়। এ সময় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের অপরাধে শাহ আলম আলীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে দণ্ড প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com