মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com