মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

মুচলেকা নিয়ে বৈছাআ নেতা মাহদীসহ ৩ জনের মুক্তি

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা (বৈছাআ) নেতা মাহদী হাসানসহ ৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় মুচলেকা নিয়ে তাদেরকে সদর থানা পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া অন্যরা হলেন- মির্জা সুমন ও মো. রাকিব।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। মঙ্গলবার মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

থানা থেকে মুক্তি পাওয়ার পর বৈছাআর জেলা সদস্য সচিব মাহদী হাসান বলেন, শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আমরা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের পিকআপভ্যানে তুলে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসানসহ তার লোকজন। এর আগে বিক্ষোভ মিছিল করতে প্রশাসনের অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তারা প্রশাসনের বাধা উপেক্ষা করে কোর্ট মসজিদ এলাকায় জড়ো হয়। এতে আইনশৃঙ্খলা অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে হেফাজতে নেয়

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com