বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

হাকাজুরা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মরহুম রফিকুল ইসলামের সুযোগ্য সন্তান সাংবাদিক নোমান মিয়া।

সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নোমান মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, সাংবাদিক নোমান মিয়া হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা মরহুম হাজী আবদুল মান্নান আনছারীর নাতি। পারিবারিকভাবেই বিদ্যালয়টির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সাংবাদিক নোমান মিয়া বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, তার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com