রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: এমপি ফয়সল

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন। সেই প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যেতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে চাই। জনগণের কথা শুনেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

রোববার (২২ আগষ্ট) বিকেলে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ছয় মাসে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

সৈয়দ মো. ফয়সল বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সংকটসহ জনকল্যাণের বিষয়গুলো জনগণের কাছ থেকে সরাসরি শুনতে চাই। মানুষের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সংসদ সদস্যের পরিদর্শন কক্ষটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করবে।

এমপি ফয়সল বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে জবাবদিহি রয়েছে। কোনো এলাকার সমস্যা শুধু কাগজে-কলমে জানলে তার প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। তাই সরেজমিনে গিয়ে মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুর্শেদ আলম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আলরনি, বিএনপি নেতা অলিউল্লাহ, মাধবপুর থানার ওসি সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com