রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরে ‘চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড’ নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় জেলা বিএনপির প্রবীণ নেতা ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও নিহতের স্বজনসহ সর্বস্তরের উৎসুক জনতা ভিড় জমান। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সেখানে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পর পরই চিকিৎসক, নার্স ও স্টাফরা হাসপাতাল থেকে সটকে পড়েন।

এদিকে, ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রতিনিধি। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা রফিকের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে প্রবীণ এই সাংবাদিক এক দিন ধরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি প্রাইভেটভাবে চিকিৎসা নিতে চাঁদের হাসি হাসপাতালে ডা. সোলাইমানের কাছে যান। সেখানে ডাক্তারের সহকারী আল-আমিনের ভুল চিকিৎসা ও কর্তব্যের অবহেলায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা চাঁদের হাসি হাসপাতালে ছুটে যান৷

ঘটনাস্থলে স্বজনদের সমবেদনা জানিয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তার এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়। চিকিৎসায় কোনো ভুল বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাজা হবে। জানাজায় পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com