মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে উৎসবমুখর পরিবেশে ‘ইউনিটি এসএসসি ৯৫ অল বাংলাদেশ’ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মুসলিম হল কমিউনিটি সেন্টারে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন এইচ এম মাসুকের আহ্বানে চুনারুঘাটের এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য নাসির উদ্দীন, কামরুজ্জামান, আরিফ, আব্দুস সালাম, লুতু মিয়া, লিয়াকত আলী খান, হাফেজ আলী আহমদ, সৈয়দ আলমগীর হোসেন, সোহেল আহমদ, জালাল আহমেদ, মালেক আল আমিন, শাহাদাত হোসেন, শাহিদুল হক বাবুল ও অনুসহ অন্যান্য বন্ধুরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাসির উদ্দীন বলেন, “ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপটি আমাদের সবার প্রিয় বন্ধু এইচ এম মাসুক ২০১২ সালে প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা গ্রুপটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন করছি। এই সুন্দর বন্ধন ও দীর্ঘ পথচলার জন্য এইচ এম মাসুকসহ সকল বন্ধুকে ধন্যবাদ জানাই।”

পরে উপস্থিত বন্ধুরা আনন্দঘন পরিবেশে কেক কেটে গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তারা পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com