শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (CWAB) প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার গ্রিল ফায়ার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল হোসেন শুভ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কার্যকরী কমিটির সদস্যরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ক্রিকেটারদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।