রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার

বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে রাতের আঁধারে অবৈধভাবে মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

পৃথক অভিযানে উপজেলার হামিদনগর এলাকার আলী মসজিদের পাশ থেকে ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই রাতে হরিতলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মিঠুন সাওতাল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হামিদনগর এলাকার আলী মসজিদের পাশে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে বালুর মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে উপজেলার হরিতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ।

অভিযানে ফয়জাবাদ এলাকার মনোজ সাওতালের ছেলে মিঠুন সাওতালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com