বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সীমান্তে চোরাচালান ও অবৈধ মাদকের বিস্তার রোধে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর চারটি বিশেষ অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির পৃথক টহলদল চুনারুঘাট ও মাধবপুর সীমান্তের কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় গরু ও মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৫ বিজিবি। পাশাপাশি সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com