বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী

বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ); হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদকদ্রব্য। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয় সিন্ডিকেট গড়ে উঠেছে। সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু স্থানে বসে মাদকের অস্থায়ী বেচাকেনার আসর। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে বিক্রি হচ্ছে গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, মদ, হুইস্কি, বিয়ার, অফিসার্স চয়েজসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের একাধিক শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না।

স্থানীয়দের অভিযোগ, মাদক বিক্রির নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে প্রায়ই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। ফলে দিন দিন মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিস্তার ঘটছে। মাদক ব্যবসায়ীরা সুকৌশলে নিজেদের লোকজনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রি করছে।

মাদক ব্যবসা অধিক লাভজনক হওয়ায় উঠতি বয়সের কিছু তরুণও এ পেশায় জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। মাঝেমধ্যে খুচরা বিক্রেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে স্থানীয়দের দাবি।

সবচেয়ে উদ্বেগের বিষয়, মাদকের বিস্তার তরুণ সমাজকে বিপথগামী করছে। ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তির পাশাপাশি সমাজে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে।

এ অবস্থায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, চিহ্নিত বিক্রয়কেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও পারিবারিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com