রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কুলাউড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : কুলাউড়ায় আব্দুল মুসলিম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রী রেজন বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কর্মধার ইউনিয়নের টাট্টিউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা।

ওসি বলেন, ঘটনার পর থেকে রেজন বেগম আত্মগোপনে ছিলেন। পুলিশের সাঁড়াশি অভিযানের মাধ্যমে ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুকিত মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে।

এর আগে গত গত ২৭ জানুয়ারি (রোববার) রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আবু মুসলিম (৪০)- কে একই ইউনিয়নের টাট্টিউলি গ্রামে তাঁর নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করে ৪ সন্তানের জননী স্ত্রী রেজন বেগম প্রকাশ রিমা বেগম। পরে রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুসলিম উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার পরদিন ২৮ জানুয়ারি (সোমবার) নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে রেজন বেগমকে অাসামি করে থানায় মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পর থেকে রেজন বেগম পলাতক ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com