রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটে ইয়াবাসহ যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ শাহীদা পারভীন প্রিতী (৩২) নামে এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক যুবতী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের শহীদ আহমদের স্ত্রী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশে এসআই জাহাঙ্গির আলমের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ নগরীর নয়াসড়ক এলাকার মানিকপীর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটপন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, প্রাথমিক ভাবে জানা যায় সে দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন জায়গায় ইয়াবা সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। আটক ঐ যুবতী বর্তমানে সে নগরীর কুমারপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। আটক ইয়াবা ব্যবসায়ী ওই যুবতীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com