শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী দলটির প্রার্থীরা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।’

এদিকে দলীয় সূত্র বলছে, পাঁচ হাজার টাকা ফি জমা দিয়ে মনোনয়ন ফরম পাওয়া যাবে। তবে ফরম জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

প্রায় একই সময়ে গুলশানে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com