মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ইন্দোনেশিয়ায় তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারে বাংলাদেশিদের লাইন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান এলাকার একটি তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে এদের ট্যুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়ায় নিয়ে গিয়েছিল মানবপাচার চক্র।

গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে দোকানটির তালা ভেঙে এদের উদ্ধার করার পর বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) নর্থ সুমাত্রা ইমিগ্রেশন প্রধান মোনাং শিশিত সাংবাদিকদের এ তথ্য জানান। তার বরাত দিয়েই আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি দিয়েছে।

মোনাং সাংবাদিকদের বলেন, মানবপাচার চক্রের সদস্যরা এই ১৯৩ জনকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ট্যুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি ও যুগযাকার্তায় নিয়ে এসেছিল। সম্প্রতি অভিযানের খবর পেয়ে তাদের এই দোকানটিতে তালাবদ্ধ করে রাখা হয়। কিন্তু দোকানের আশপাশের বাসিন্দারা অস্বাভাবিক শোরগোল শুনে পুলিশকে খবর দিলে তারা এসে তালা  ভেঙে এদের উদ্ধার করে।

ইমিগ্রেশনের এ কর্মকর্তা জানান, ১৯৩ জনকে দোকানটিতে সুস্থই পাওয়া যায়। পরে তাদের ইমিগ্রেশনের বন্দিশালায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বদেশে ফেরত পাঠানো হবে।

উদ্ধার হওয়া মাহবুব (৩৯) নামে এক বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানান, তাদের মধ্যে অনেককেই তিন মাস ধরে এভাবে ভাসমান অবস্থায় রেখেছিল দালালরা।

মাহবুব বলেন, ‘আমরা প্রতারণার শিকার হয়েছি। দালালরা আমাদের বলেছিল মালয়েশিয়ায় পাঠাবে। সেজন্য বাংলাদেশ থেকে বালি আসি। তারপর চারদিনের বাস ভ্রমণ শেষে আমাদের এখানে (মেদান) নিয়ে আসা হয়’।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপ নানা সময় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমালেও নর্থ সুমাত্রা ইমিগ্রেশনের প্রধান জানান, এই ১৯৩ জনের মধ্যে কোনো রোহিঙ্গা নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com