শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা

রোববার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।

নড়াইল-২ আসনে প্রার্থী হতে চান তিনি।

এই আসন থেকে দশম সংসদের সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।

মনোনয়ন ফরম সংগ্রহের আগে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

মাশরাফির সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মাশরাফি বিন মর্তুজা।

তবে গতরাতে সাকিব গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

সূত্র : বিডিনিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com