সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত ৬

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ট্রাকে রাখা ইস্পাতের পিলারে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা মারলে বাসের ভেতর পিলার ঢুকে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের আনোয়ার, খুলনার দিঘলিয়া উপজেলার চন্দ্রের মহলের হাসি খোদেজা ও আসলাম মোল্লা, একই এলাকার সোনাহাটি গ্রামের সালাম মিয়া এবং খালিশপুর উপজেলার কাশিপুর গ্রামের চায়না। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশের এসআই মঞ্জুরুল আলম জানান, বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে যাচ্ছিল। গাংরা এলাকার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায় বাসটি।

তিনি বলেন, ওই ট্রাকে রাখা ইস্পাতের পিলার পেছন দিকে অনেকটা বেরিয়ে ছিল। বাসের একটি পাশ ভেঙেচুড়ে সেগুলো ভেতরে ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলে জানান এসআই মঞ্জুরুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com