শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

তিন আসনে খালেদার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

একইভাবে বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে নির্বাচনে যাওয়ার ঘোষণায় রোববার থেকেই বিএনপির নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সেই উৎসবের ঢেউ আজকে ছড়িয়ে পড়েছে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশ এলাকায়। সেখানে বেড়ে গেছে মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাকর্মী, সমর্থক ও উৎসুক লোকজনের ভিড়।
বিএনপির কয়েক হাজার কর্মী সমর্থক কার্যালয়ের সামনে দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com