রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হাওর বাঁধে অনিয়মের দায়ে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়নের চার কমিটির (পিআইসির) চার কর্মকর্তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. সফিউল্লাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ২৭ নম্বর পিআইসির সভাপতি আলী আহমদ, ৩ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়। কিন্তু প্রশাসনের কথা না শোনায় চারটি পিআইসির সভাপতি ও তিন সাধারণ সম্পাদককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বিচারক মো. সফিউল্লাহ জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com