রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কলঙ্কিত ছেলের লাশ নিতে চাই না : পলাশের বাবা

তরফ নিউজ ডেস্ক : ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমদের মরদেহ গ্রহণ ও দাফন করতে আপত্তি জানিয়েছেন তার বাবা পিয়ার জাহান।

তিনি বলেন, পলাশ দেশ ও জাতির কলঙ্ক, সে আমার সন্তান হতে পারে না। এমন সন্তানের বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। যে সন্তান অনেক আগেই বাবা-মায়ের অবাধ্য হয়েছে সেই সন্তানের বাবা হিসেবে আমার বলার কিছুই নেই। কলঙ্কিত ছেলের লাশ আমি গ্রহণ করতে চাই না, আমার হাত দিয়ে কলঙ্কিত সন্তানের লাশ দাফন করতেও চাই না।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের বাসিন্দা নিহত পলাশের বাবা পিয়ার জাহান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পলাশ অনেক আগে থেকেই আমাদের অবাধ্য হয়ে নিজের ইচ্ছেমতো জীবন-যাপন করে আসছিল। যখন শুনলাম পলাশ একজন নায়িকাকে বিয়ে করে সংসার করছে। তখন ভেবেছিলাম ছেলেটা মনে হয় একটু ভালো হবে। কিন্তু যখন ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম বিমান ছিনতাইয়ের চেষ্টা করার মতো জঘন্য অপরাধ করেছে এবং নিহত হয়েছে তখন আর সেই ছেলের সন্তানের বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। তার লাশ প্রশাসনের কাছ থেকে বুজে নিয়ে দাফন করার ইচ্ছে আমার নাই। সে দেশের কলঙ্ক। আমি একজন কলঙ্কিত সন্তানের লাশ কিছুতেই দাফন করতে পারি না। তার পরও পরিবারের লোকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার অবসান হয়। কমান্ডো অভিযানে বিমান ছিনতাই চেষ্টাকারী তরুণ পলাশ নিহত হন। তিনি বিমানের ক্রুদের অস্ত্রের মুখে জিম্মি করে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com