রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভারতে কপ্টার বিধ্বস্ত, ৩ বিমানবন্দর বন্ধ

ভারতীয় বিমানবাহিনীর বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসস্তূপ। জম্মু-কাশ্মীরের বুদগাম এলাকায় আজ সকালে দুর্ঘটনার মুখে পড়ে হেলিকপ্টারটি। ২৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছে যাওয়ায় সীমান্তসংলগ্ন তিনটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত। জম্মু, লেহ, শ্রীনগর বিমানবন্দর আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জম্মু-কাশ্মীরের বুদগাম এলাকায় আজ সকালে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর বোমা ছোড়ার ঘটনার জবাবে সীমান্তে ভারী মর্টার শেল ছুড়ছে পাকিস্তান। এ ঘটনার মধ্যেই ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বুদগাম জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারত, কাশ্মীর, ২৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা পার হয়ে ওই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর ভারতের ওই এলাকায় সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এয়ার ভিস্তারা টুইটে বলছে, অমৃতসর, শ্রীনগর, চন্দ্রিগড় ও জন্মুর সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের যুদ্ধবিমান পুনচ ও রাজৌরি সেক্টরে ভারতীয় নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে বলে খবর পাওয়া গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দাবি করছে কাশ্মীরের আকাশসীমায় দুটি ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করেছে তারা। পাকিস্তানের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনায় এক বৈমানিককে আটক করেছে পাকিস্তান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com