রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে হাতির আক্রমণে যুবক নিহত

মনিলালকে আছড়ে মারার পোষা হাতি।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে পোষা হাতির আক্রমণে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত ১১টায় উপজেলার গন্ধর্বপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার (১০ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবক ওই গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক মাহুত মনিলালের বাড়ির পাশে হাতিটির দুই পা শিকলে বেঁধে বাজারে চা পান করতে যান। এ সময় মনিলাল হাতিটিকে দেখতে গেলে হাতিটি শুঁড় দিয়ে টেনে নিয়ে তাকে আছড়াতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মনিলালকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতির মালিক বা মাহুতের নাম জানা যায়নি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেন বাংলানিউজকে জানান, হাতিটির মালিক কে এখনও তারা জানতে পারেননি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মনিলাল মৌলভীবাজারে একটি মুদি দোকানের কর্মচারী। চাচাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিলেন তিনি। হাতির আক্রমণে মনিলাল মারা যাওয়ার খবর পেয়ে হাতির মাহুত পালিয়ে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com