বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

ওসমানীনগরে ডেকে নিয়ে বৃদ্ধকে খুন, লাশ গুমের চেষ্টা, আটক ৭

ওসমানীনগর সংবাদদাতা : ওসমানীনগরে পানির ট্যাংকি থেকে হাত-পা বাঁধা ও মুখ থেঁতলানো অবস্থায় আনিক আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের কানাডা প্রবাসী আলা উদ্দিনের বাড়ির পানির ট্যাঙ্ক থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

নিহত আনিক আলী (৬০) সাদীপুর ইউপির ধরকা গ্রামের মৃত দুয়াব উল্লাহর ছেলে। তিনি ওই প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশের ধারণা, তাকে খুন করে পর লাশ গুম করার উদ্দেশ্যে ঘাতকরা লাশটি পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাল রবিবার রাত ৮টার দিকে কয়েকজন লোক আনিক আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ আনিক আলীর সন্ধানে তল্লাশি শুরু করে। সোমবার ভোরে ওই প্রবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে পানির ট্যাঙ্কের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় লাশটি।

ওসমানীনগর থানার এসআই মুমিমুল ইসলাম পিপিএম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com