শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

তরফ নিউজ ডেস্ক : বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড়ের তেতুলতলায় মাহিন্দ্রা (থ্রি-হুইলার আলফা) ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিএম কলেজের ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইউনুস আলী।

নিহতেরা হলেন-ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর এলাকার এনছাফ আলীর ছেলে অটোরিকশাচালক খোকন (৩৫), বরিশালের কাশিপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে মাহিন্দ্রাচালক সোহেল (২৫), বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন (৩৫) ও ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী।

হতাহতদের উদ্ধারকারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুস আলী জানিয়েছেন, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে গরিয়ারপাড় এলাকাধীন তেতুলতলা নামক স্থানে বানারীপাড়াগামী ‘দুর্যয় পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী শীলার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারী, মাহিন্দ্রাচালক সোহেল ও পারভীন।

আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল দুর্ঘটনায় ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসচালককে আটক করা যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও মাহিন্দ্রা পুলিশের হেফাজতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com