শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

রাস্তা থেকে সরে যেতে বলায় পুলিশের ওপর হামলা

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিনা উসকানিতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে বলে দাবি করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি আনোয়ার এ দাবি করেন।

আনোয়ার হোসেন বলেন, যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য পুলিশ শুধু তাদের (বিএনপি নেতাকর্মীদের) রাস্তা থেকে সরে যেতে বলেছিল। কিন্তু তারা এ কথা না শুনে হঠাৎ করে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করে। পরে তারা আমাদের দু’টি গাড়ি পুড়িয়ে দেয়। আমাদের কয়েকজন সদস্যও এ ঘটনায় আহত হয়েছেন।

এখন পর্যন্ত পুলিশ ধৈর্য্য সহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এ ঘটনায় কাউকেই এখন পর্যন্ত আটক করা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি- বলেন ডিসি আনোয়ার হোসেন।

এর আগে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এসময় টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ, করে লাঠিচার্জও। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সূত্র: বাংলা নিউজ

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com