শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচঙ্গে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং সদরের বড়বাজার থেকে বাবুর বাজার রাস্তার মধ্যকার কমিউনিটি বিদ্যালয়ের সামনের রাস্তাটির বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে কার্পেটিং ও ইটের সলিং উঠে গিয়ে পানি জমে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন ও জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। ফলে এসব স্থানে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাতদের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরী প্রতিকার দাবি করেছেন।

গত বুধবার সরেজমিনে ওই সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেয়া যায় অসংখ্য স্থানে ছো-বড় খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। জনসাধারনের পায়ের জুতা হাতে নিয়ে ওই রাস্তা পার হচ্ছেন। খানা খন্দে ভরপুর এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসীন। এর ফলে বাধ্য হয়েই এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসীকে। ওই রাস্তা দিয়ে চলাচলকারী সালমান জামান সৈকত নামে এক পথচারী জানান,রাস্তার পাশে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর নির্মাণ আর ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে সামান্য বৃষ্টি হলেই পানি জমে একাকার হয়ে থাকে এই রাস্তাটি। তিনি রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জোরদাবি জানান। অটোরিক্সা চালক হিরা মিয়া বলেন,বৃষ্টি হলে এই রাস্তায় পানি জমে ভরে যায়। এর ফলে রাস্তাটি গাড়ি চালানো যায়না। অল্প জায়গার জন্য আামাদের বড়বাজার বা বাবুর বাজার যেতে হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। আমাদের গাড়ির ক্ষতি হয় এমনকি যাত্রীও কম পাওয়া যায়। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক জানান, দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কার করা হবে। পানি জমে থাকার জায়গায় ড্রেনেজ ব্যবস্থা করা হলে এই সমস্যা আর থাকবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com