রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৃথক স্থানে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো- জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের নুর আলমের পুত্র সামিউর আলম (২) ও আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের সোহেল মিয়ার পুত্র শ্রাবন মিয়া।

শনিবার বিকেলে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সামিউল বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ সকলের অগোচরে সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর পরিবারের লোকজন তার নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তৃব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের সোহেল মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (৬) স্কুল থেকে এসে খেলতে যায়। অনেক্ষণ হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। এ সময় নগর জামে মসজিদ’র পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় সাংবাদিক এনামুল হক মিলাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com