বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মঙ্গলবার দেশে আসছে শ্রীলঙ্কায় নিহত দিরাইয়ের জায়ানের লাশ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি সুনামগঞ্জের দিরাইয়ের জমিদার বাড়ির সন্তান জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আসবে।

সোমবার (২২ এপ্রিল) শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় জায়ান চৌধুরী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক।

তিনি জানান, জায়ানের মরদেহ দেশে আনতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শেখ সেলিমের স্ত্রী এবং দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম। জায়ান চৌধুরী সোমবার শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত হন। তার বাবা মশিউল হক গুরুতর আহতাবস্থায় কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এ মুহূর্তে দেশে আনা যাচ্ছে না।

মশিউল হক চৌধুরী সপরিবারে কলম্বোতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে তারা বোমা হামলার শিকার হন। বোমা হামলার পর জায়ানের খবর পাওয়া যায়নি। পরে একটি হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে রোববার রাত থেকেই শেখ সেলিমকে সান্ত্বনা দিতে তার বনানীর বাসায় ভিড় জমান নেতাকর্মীরা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা শেখ সেলিমের পাশে ছিলেন।

সকালে তার বাসায় যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় রবিবারের ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com