বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

তরফ নিউজ ডেস্ক : কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২  রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে উখিয়া-টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২১) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেনের ছেলে ফারুক  হোসেন (২৫)। তারা মিয়নমারে সৃষ্ট সহিংসতার পরে এপারে পালিয়ে এসেছিলেন।

কক্সবাজার ৩৪ বিজিবর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সীমান্ত পার হয়ে একদল লোক ইয়াবা আনছে- এমন খবরে উখিয়া-টেকনাফ সীমান্তের হোয়াই্যংক কেরুনতলী এলাকায় অভিযানে যায় বিজিবি। বিজিবিকে দেখে ইয়াবা কারবারীরা স্থানীয় আবুল কাশেমের বাঁশবাগানে লুকালে সেদিকে ধাওয়া দেয় অভিযানকারীরা। তাদের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করা হলে বিজিবিও পাল্টা আক্রমণ চালায়।

গোলাগুলি থেমে গেলে বাঁশবাগান এলাকায় দু’জনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল  থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অন্য সহযোগীরা অস্ত্র নিয়ে পালিয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপংকর রায় জানান, পালংখালী বিজিবির সঙ্গে  কেরুনতলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ সময় ধারালো কিরিচ ও ২ কার্ড ইয়াবা (এককার্ড সমান ১০ হাজার) উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনেক চেষ্টার পর নিহতদের পরিচয় জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com