শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির চেষ্টা

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে এবার ঘরের দরজা ভেঁঙ্গে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। পাশাপাশি দুটি ঘরের দরজা ভেঁঙ্গে ঘরে ঢুকার চেষ্টা চালায় তারা। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাগর দিঘীর পূর্ব পাড়ের (মুন্সিবাড়ি) সাবেক চেয়ারম্যান মরহুম হামিদুর রহমান খান আরজ মিয়া ও জহিরুল ইসলাম খান মাহবুব মিয়ার বাড়িতে।

এ বিষয়ে জহিরুল ইসলাম মাহবুব মিয়ার সাথে কথা হলে তিনি জানান,রাতের খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে উল্লিখিত সময়ে একদল ডাকাত ঘরের দরজা ভাঁঙ্গার জন্য লাঠি-সোটা ও বড় বাঁশ দিয়ে দরজায় আঘাত করার ফলে দরজার ছিটকারি খুলে যায়। একপর্যায়ে আমার আম্মা দরজা ভাঁঙ্গার শব্দ শুনে ঘরে থাকা সবাইকে ডাকাডাকি করতে থাকেন। পরে আমি চিৎকার চেঁচামিচি করলে সংঘবদ্ধ ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এর আগে আমাদের পার্শ্ববর্তী সাবেক চেয়ারম্যান মরহুম আরজ মিয়ার ঘরে ঢুকারও চেষ্টা চালায় ডাকাতরা। বিষয়টি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,ইউপি সদস্য সুমন আখঞ্জি ও এলাকার মুরব্বিদের অবগত করেছি। এদিকে কয়েকদিন পূর্বে ওই ইউনিয়নের মিয়াখানী মহল্লায় ডাকাতি সংঘটিত হয়। সেখানে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে ৫ভরি স্বর্ণ ও নগদ ৬০হাজার টাকা নিয়ে যায়। কয়েকদিনের ব্যবধানে আরেকটি ডাকাতির চেষ্টা ও ডাকাতদের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com