রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রাজশাহীতে বাস উল্টে তিনজনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বাস চালকের সহকারী আবু হানিফ (২৮), বাসের যাত্রী মনোয়ারা বেগম (৪২) ও বাদল বেওয়া (৬৫)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলায়।

বাঘা থানার ওসি মহসিন আলী জানান, রাব্বী এন্টারপ্রাইজের বাসটি বাঘা থেকে যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল। পথে মীরগঞ্জ বাজারের পাশে বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।

সংঘর্ষের ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com