সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাকুরা গ্রামের স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ মে) রাত বারটার দিকে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন ধর্ষিতার পিতা আহাম্মদ আলী। মামলায় প্রধান আসামি করা হয়েছে একই গ্রামের আরজত আলীর পুত্র লম্পট জাহাঙ্গীর আলমকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক। তিনি জানান, অভিযুক্ত জাহাঙ্গীরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম শ্রেণির ছাত্রী ঘর থেকে বের হয়ে উঠানে গেলে পার্শ্ববর্তী আরজত আলীর লম্পট পুত্র জাহাঙ্গীর আলম (১৭) তাকে ঝাপটে ধরে। পরে তাকে কোলে করে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি ঝাঁড়ের মধ্যে। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তার শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানের তার অবস্থার অবনতি হলে কর্তবর‌্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com