রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে সাংবাদিক মুজিবের পিতার জানাযা শেষে দাফন

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী জাতীয় পার্টির নেতা নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও এনটিভি ইউরোপের মায়ার সিলেট প্রোগ্রামের প্রেজেন্টার এম.এ মুজিবুর রহমানের পিতা আলহাজ্ব সুন্দর আলীর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় দাউদপুর ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকেঁ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ, পল্লী বিদ্যুৎ এর পরিচালক সফিউল আলম হেলাল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গোল আহমেদ কাজল, রাব্বি আহমেদ মাক্কু, রোটারিয়ান শাহ মুস্তাকিম আলী প্রিন্স, ইউপি সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম জুয়েল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বিবিয়ানার পত্রিকার বার্তা সম্পাদক আলমগীর চৌধুরী, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, আশাহিদ আলী আশা, আকিকুর রহমান সেলিম, সলিল বরণ দাশ, আলমগীর মিয়া, এটিএম জাকিরুল ইসলাম, আলী হাছান লিটন, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ছনি চৌধুরী, সুমন আলী খান, নাবিদ মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকনেতৃবৃন্দ। গতকাল রবিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com