রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সিরাজ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ করে কয়েদি সিরাজ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং-২৭৬১। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

জানা গেছে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালি করার অভিযোগে গত ১৫ মে সিরাজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com