শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে আ.লীগ নেতা বশির আহমেদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইছহাছ মিয়ার মাতা আকবরুন্নেছা গতকাল রবিবার বিকাল সোয়া ৩টায় উত্তরসুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরে রবিবার রাত ৯টায় গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, ডিএনআই সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ আব্দুল মোছাব্বির শাহিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, উপজেলা তরুণলীগের আহ্বায়ক এম এ মজিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আয়াত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, অভিজিৎ ভট্টাচার্য্য, অনলাইন নিউজ পোর্টাল তরফ নিউজের সম্পাদক হুমায়ুন কবীর, বার্তা সম্পাদক মনিরুল ইসলাম শামিম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল আমীন ও কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com