শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রিশার্লিসন-জেসুসের গোলে কাতারকে হারাল ব্রাজিল

তরফ স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে অনায়াসে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলিয়ার স্তাদে নাসিওনাল মানে গারিঞ্চা মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে রিশার্লিসন ও গাব্রিয়েল জেসুসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে তিতের দল। তবে সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার আবারও চোট পাওয়ায় বড় এক দু:শ্চিন্তা যোগ হয়েছে ব্রাজিল শিবিরে।

ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেলা ব্রাজিল দ্রুত গুছিয়ে উঠে আট মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠায়। ষষ্ঠদশ মিনিটে ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে লাফিয়ে নেওয়া হেডে প্রথম গোলটি করেন এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন। আর ২৪তম মিনিটে তার পাস ধরে ঠান্ডা মাথায় ছোট ডি-বক্সের বাইরে থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস।

এই দুই গোলের মাঝে নেইমারকে হারানোর ধাক্কাটি খায় স্বাগতিকরা। পায়ে চোট পেয়ে ২১তম মিনিটে মাঠ ছেড়ে যান গত মাসে চোট কাটিয়ে দীর্ঘ সময় পর ফেরা পিএসজি ফরোয়ার্ড।

বিরতির পরও অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকে ব্রাজিল। তবে শেষ দিকে জেসুস সহজ একটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

যোগ করা সময়ে ব্রাজিল গোলরক্ষক এদেরসন কাতারের মিডফিল্ডার আব্দুল্লাহকে ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিক ক্রসবারে মেরে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার বুয়ালেম।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে নয় ম্যাচ খেলে আটটিতে জিতলো ব্রাজিল, অন্যটি ড্র।

আগামী রোববার হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

‘বি’ গ্রুপে কাতারের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল আর্জেন্টিনা ও কলম্বিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com