শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভারতকে কাঁপিয়ে হারল আফগানিস্তান

তরফ স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নবির ব্যাটিং বীরত্বে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল আফগানিস্তান। তবে ম্যাচের শেষ ওভারে এই অলরাউন্ডারকে থামালেন মোহাম্মদ শামি। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপে জয়যাত্রা ধরে রাখলো ভারত।

সাউথ্যাম্পটনের রোজ বৌলে শনিবার রানে জিতেছে বিরাট কোহলির দল। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় ২১৩ রানে থামে আফগানিস্তান।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ডানা মেলতে দেননি আফগানিস্তানের স্পিনাররা। শুরুতে লড়াই করলেন বিরাট কোহলি, শেষটায় দলকে টানলেন কেদার যাদব। তাদের ফিফটিতে ৮ উইকেটে ২২৪ রান করে ভারত।

জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল আফগানিস্তানের। প্রথম বলে চার হাঁকিয়েছিল নবি। পরের বলে সিঙ্গেল না নিয়ে ধরে রাখেন স্ট্রাইক। তৃতীয় বল লং ধরা পড়েন লং অনে। পরের দুই বলে আফতাব আলম ও মুজিব উর রহমানকে বোল্ড করে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়েন শামি।

ম্যাচের শেষটা ভালো করা ভারতের শুরুটা ভালো ছিল না। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় রোহিত শর্মাকে। আগের তিন ম্যাচে এক ফিফটি আর দুই সেঞ্চুরি করা এই ওপেনার বোল্ড হয়ে যান মুজিবের দারুণ এক ডেলিভারিতে।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলছিলেন কোহলি। নড়বড়ে শুরুর পর নিজেকে ফিরে পাচ্ছিলেন লোকেশ রাহুল। তবে কঠিন সময় পার করে দিয়ে তিনি ফিরেন বাজে এক শটে। ভাঙে ৫৭ রানের জুটি।

মূল স্পিনারদের সবাই উইকেট থেকে সুবিধা পাচ্ছে দেখে রহমত শাহকে আক্রমণে আনেন অধিনায়ক। কাজে লেগে যায় তার বোলিং পরিবর্তন। উইকেটে জমে যাওয়া বিজয় শঙ্করকে এলবিডব্লিউ করে ৫৮ রানের জুটি ভাঙেন অনিয়মিত লেগ স্পিনার।

টানা তৃতীয় ফিফটি পাওয়া কোহলি ছিলেন সাবলীল। তাকে থামিয়ে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন নবি। একটু বাড়তি লাফানো বলে কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন অধিনায়ক। ৬৩ বলে খেলা তার ৬৭ রানের ইনিংস গড়া পাঁচটি চারে।

সাবধানী ব্যাটিংয়ে ভারতকে টানেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার। স্পিনে খেলছিলেন এক-দুই নিয়ে। পেসারদের পেলেই চেষ্টা করছিলেন বাউন্ডারির। শেষের দিকে রানের গতি বাড়ানোর চেষ্টায় রশিদ খানের ওপর চড়াও হতে চেয়েছিলেন ধোনি। বেরিয়ে গিয়ে বলের নাগাল পাননি, ফিরে যান স্টাম্পড হয়ে।

শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি হার্দিক পান্ডিয়া। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৮ বলে ৫২ রানের ইনিংসে দলকে ২২৪ পর্যন্ত নিয়ে যান কেদার।

দুই পেসার আফতাব আলম ও নাইবের ১৬ ওভার থেকে ১০৫ রান নিয়েছে ভারত। স্পিনারদের ৩৪ ওভার থেকে এসেছে ১১৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২২৪/৮ (রাহুল ৩০, রোহিত ১, কোহলি ৬৭, শঙ্কর ২৯, ধোনি ২৮, কেদার ৫২, পান্ডিয়া ৭, সামি ১, কুলদীপ ১*, বুমরাহ ১*; মুজিব ১০-০-২৬-১, আফতাব ৭-১-৫৪-১, গুলবাদিন ৯-০-৫১-২, নবি ৯-০-৩৩-২, রশিদ ১০-০-৩৮-১, রহমত ৫-০-২২-১)

আফগানিস্তান: ৪৯.৫ ওভারে ২১৩ (জাজাই ১০, নাইব ২৭, রহমত ৩৬, শাহিদি ২১, আফগান ৮, নবি ৫২, নাজিবউল্লাহ ২১, রশিদ ১৪, ইকরাম ৭*, আফতাব ০, মুজিব ০; শামি ৯.৫-১-৪০-৪, বুমরাহ ১০-১-৩৯-২, চেহেল ১০-০-৩৬-২, পান্ডিয়া ১০-১-৫১-২, কুলদীপ ১০-০-৩৯-০)

ফল: ভারত ১১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com