রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

টানা বৃষ্টিতে জলমগ্ন সুনামগঞ্জের জেলা প্রশাস‌কের বাং‌লো‌ও

নিজস্ব প্রতিবেদক : গত ক‌য়েক দি‌নের টানা বৃ‌ষ্টি ও ঢ‌লে সুনামগ‌ঞ্জে সুরমা নদী‌র পা‌নি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার ভোর থেকে নদী উপচে শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে। প্লাবিত হয়ে পড়ে শহরের নিম্নাঞ্চল। ঢল আর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসকের বাংলাে। শহ‌রের ডিএস রো‌ডে অব‌স্থিত জেলা প্রশাস‌কের বাং‌লো‌তে পাশবর্তী সুরমা নদীর পা‌নি ঢু‌কে প‌ড়ে।

নিজের বাংলোর সামনে পানিতে দাঁড়িয়ে আছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ এমন একটি ছবি শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক মো. মো.আব্দুল আহাদ নি‌জেই সামা‌জিক যোগা‌যো‌গের মাাধ্যম ফেসবু‌কে এই ছ‌বি শেয়ার ক‌রে‌ন। ছ‌বি‌টি‌তে দেখা যায়, বাং‌লোর আ‌ঙিনা জলাবদ্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে এবং তি‌নি পা‌নির ম‌ধ্যে দা‌ড়ি‌য়ে আ‌ছেন।

শহরের নতুনপাড়া, কা‌জিরপ‌য়েন্ট, কা‌লিবা‌ড়িসহ বি‌ভিন্ন এলাকার সড়‌কও পা‌নি‌তে তলিয়ে গেছে।

এদি‌কে সুরমার পা‌নি বে‌ড়ে যাওয়ায় বি‌ভিন্ন এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ।

জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই সকল উপজেলায় জরুরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক তদারকির সুবিধার্থে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত রয়েছে এবং সাধারণ জনগণকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিকেল থেকে পানি কমতে শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com