বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত : মহাসড়কে যান চলাচল বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে শুক্রবার বিকাল ৫টায় ম্যাক্সি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে।ফায়ার সার্ভিস কর্মীরা, থানা পুলিশ ,শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীিয় জনতা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সি মহাসড়ক থেকে অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

থানার এসআই মুসলেহউদ্দিন ও স্থানীয় সূত্রে জানা যায়-শুক্রবার বিকাল ৫টার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ম্যাক্সি উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ভাঙ্গারী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটলে ট্রাক ও ম্যাক্সি মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি চালক চুনারুঘাট উপজেলার মোঃ আন্নর আলীর ছেলে জায়েদ মিয়া(২৩) ও ট্রাকের হেল্পার অজ্ঞাত(১৮) নিহত হয়। এবং গুরুত্বর আহত দিলীপ বোস(৬০) রাম চক্রবর্তী (২৩) সমর দাস (৩৫) আমজাদ হোসেন(২৭) ও অজ্ঞাত (২৫)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে।ফায়ার সার্ভিস কর্মীরা, থানা পুলিশ ,শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীিয় জনতা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সি মহাসড়ক থেকে অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান-নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সিকে মহাসড়ক থেকে অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com