শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রংপুরে বাসে পিষ্ট ২ যুবক

নিজস্ব সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মুরাদ হোসেন (৩৪) ও মধু মিয়া (৩৬)। শুক্রবার রাতে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নাবিল পরিবহনের গাড়িটি আটক করা হলেও চালক ও সহযোগী পলাতক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী নাবিল পরিবহন অপর একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলের ওপর বসে থাকা দুই আরোহীকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মুরাদ হোসেন (৩৪) ও মধু মিয়া (৩৬) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাঁদের বাড়ি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায়।

পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা (ইনচার্জ) উপ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটির চাকার সঙ্গে বাসটি আটকে যায়। পরে গাড়ি রেখে চালক ও সহযোগী পালিয়ে যান।

তাঁদের আটক করা সম্ভব হয়নি। নাবিল পরিবহনের গাড়িটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com