রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আসামিদের পালানোর পথ বন্ধ, দু’দিনের মধ্যে গ্রেফতার

তরফ নিউজ ডেস্ক : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সব আসামিকে দু’দিনের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন।

শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন তার কার্যালয়ে বসে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বসে নেই। জালের ফাঁস ছোট হয়ে আসছে, আইনে ফাঁক গলে কেউ বাঁচতে পারবেনা। আসামিদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এসপি আরও বলেন, হয়তো আর দু’দিন সময় লাগতে পারে মামলার সব আসামিদের আইনের আওতায় আনতে। আমি আবারও বলছি, আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাদের শুক্রবার (২৮ জুন) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

২৭ জুন (বৃহস্পতিবার) সকালে বরগুনা সরকারি কলেজে রোডে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে বিকেলে বরিশশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানা যান তিনি। রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর  থেকে শুরু হয় প্রশাসনের তৎপরতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com