বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

শায়েস্তাগঞ্জে বাসচাপায় কিশোর নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় বাসচাপায় পারভেজ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ ওই এলাকার কবীর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে বেড়িয়ে ওই মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কদমতলী তাদের দোকানে আসছিল পারভেজ। পথে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com