রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আওয়ামী লীগের ৫ প্রার্থী চূড়ান্ত

তরফ নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে। এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন পাচ্ছেন। আর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার জায়গায় মনোনয়ন পাচ্ছেন তার বাবা আতাউর রহমান খান।

বিতর্কের কারণে আবদুর রহমান বদিকে বাদ দেওয়া হলেও তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে কী সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কী পরিবারের সবাই খারাপ? বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার প্রমাণ কী আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি আমরা।’

টাঙ্গাইলে ঘাটাইল আসনের এমপি রানার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মার্ডারের অভিযোগে রানা জেলে আছেন। তাই তার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।’

তিনি বলেন, ‘মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

এছাড়া ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো’ বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।

আসন বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’

সূত্র : বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com