শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, ১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নির্বাচনী মাঠে নামলো বিজিবি

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবার মাঠে নামলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন।

বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেন, ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। তবে এখনো মোতায়েন করা হয়নি। মোতায়েন হলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com