শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

তিনদিনের মধ্যে মাদক না ছাড়লে ব্যবস্থা: তন্ময়

বাগেরগাট সংবাদদাতা : বাগেরহাটে মাদক বিক্রি ছাড়তে কারবারিদের তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এ সময়ের  মধ্যে মাদক বিক্রি বন্ধ না করলে ব্যবস্থা নেবে প্রশাসন।

বুধবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সাংসদ শেখ সারহান নাসের তন্ময় বিপুল ভোটে বিজয়ী হন। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে তার নির্বাচনী এলাকায় ফিরে এই ঘোষণা দেন।

মাদক কারবারিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের হাতে দুই তিনদিনের মতো সময় হাতে আছে, বাগেরহাটের কারা মাদক বিক্রি করেন তারা কিন্তু চিহ্নিত। তাদের তালিকা আমার হাতে আছে। আমি ওই তালিকা কাউকে এখনো দেইনি বা এখনো কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি।’

তিনি বলেন, বাগেরহাটে মাদকের ভয়াবহতা এখন মারত্মক পর্যায়ে পৌঁছেছে। মাদক শহর থেকে গ্রামে গ্রামে পৌছে গেছে। প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে খুব শিগগির মাদক কারবারিদের ধরতে অভিযান শুরু করবে। বাগেরহাটে মাদকের কোনো স্থান থাকতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।

নব নির্বাচিত আওয়ামী লীগের এই তরুণ সাংসদ বলেন, সম্ভবনাময় তরুণ প্রজন্মের সামনে এগোনোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক। তরুণরা যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না। দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ রয়েছেন। তাদের মাদক থেকে দূরে রাখতে হবে। তাই বাগেরহাট শহরকে আধুনিক উন্নত করে গড়ে তুলতে মাদক নির্মূল করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ।

বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা ড. একে আজাদ ফিরোজ টিপু ও জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com