শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব, সিলেটে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে মোঃ এবাদুর রহমান নামে এক যুবককে প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে আটক করেছে র‍্যাব-৯। আটককৃত ঐ যুবক  গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

র‍্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বুধবার ভোর সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সুত্র আরো জানায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে।বর্তমানে তাকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com