শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

শপথ নিলেন নরেন্দ্র মোদি

তরফ নিউজ ডেস্ক : দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নয়াদিল্লর রাষ্ট্রপতি ভবনে মোদিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোভিন্দ।

সন্ধ্যায় মোদির সঙ্গে শপথ নেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। মোদির পরেই নতুন মন্ত্রীসভার রাজনাথ সিং শপথ গ্রহণ করেন। এরপরে প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন অমিত শাহ। এর পরেই শপথ গ্রহণ করেন জয়রাম।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ স্থলে এসে উপস্থিত হোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক মিনিট দুয়েক পরে রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের মূল মঞ্চে এসে উপস্থিত হোন। তারপর শুরু হয় শপথ অনুষ্ঠান।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদসহ প্রতিবেশি দেশের সরকার প্রধান ও দেশ-বিদেশের বিশিষ্টজনসহ রেকর্ড ৮ হাজার অতিথির যোগ দিয়েছেন। কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং নয়াদিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালেরও শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com